প্রতি বছরের দুটি ঈদের মধ্যে কমপক্ষে একটি ঈদে শাহরুখের ছবি মুক্তি পাবে এটা একটা রীতি হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও শাহরুখ তার ভক্তদের হতাশ করছেন না, মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। এরইমধ্যে ছবিটির ক্যাম্পেইনে ব্যস্ত হয়ে গেছেন শাহরুখ। আরও সুখবর হলো এবারের ঈদে শাহরুখের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেননি আমির খান ও সালমান খান। ‘ধুম থ্রি’ নিয়ে আমিরের আসার কথা থাকলেও এটি মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর।
