নাদিয়া-মোশাররফ একসঙ্গে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৪৮
ম্যাগাজিন উন্মাদ এবং মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেভারি কর্পোরেশনের উদ্যোগে গেল পহেলা বৈশাখে অনুষ্ঠিত হয় ‘অ্যান্ড্রয়েড এবং আইফোনে উন্মাদ ম্যাগাজিন’-এর উদ্বোধনী অনুষ্ঠান। নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির মধ্য দিয়েই এই অনুষ্ঠান হয়। উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, রেভারী কর্পোরেশনের চেয়ারম্যান জে. কবির সাকিব এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তারের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইফোনে প্রকাশিত উন্মাদ ম্যাগাজিনের বিভিন্ন বিষয় এই অনুষ্ঠানে তুলে ধরেন আয়োজকরা। সম্পূর্ণ ফ্রি এই অ্যাপ্লিকেশনটিতে উন্মাদ ম্যাগাজিনের চারটি সংখ্যা রয়েছে। পরবর্তীতে নতুন ভার্সন প্রকাশের মাধ্যমে উন্মাদ ম্যাগাজিনের নতুন সংখ্যা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।