সিরাজগঞ্জের তাড়াশে ২০০৪ সালের এক ডাকাতি মামলায় ১৪ জনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুস সালেক বুধবার দুপুরে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ১৪ জন আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো: নাটোর জেলার সিংড়া থানার ফরিদুল ইসলাম, আব্বাস আলী, বিল্লাহ হোসেন, হাফিজুর রহমান, ছোট হাফিজুর রহমান, আতার আলী, আল আমিন, হাবুল শেখ, সালাম আলী, আব্দুস সাত্তার, আল আমিন, মন্তাজ আলী, ওমেদ আলী, হাতেম আলী।
