ঘানায় পরিত্যক্ত একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার খনি ধসের পর উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে বলে জানায় পুলিশ। তবে আহত আরেকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় । ফলে এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ বলে জানান স্থানীয় কর্মকর্তা পিটার ওউসু আশিয়া। বিবিসি এ খবর দিয়েছে। ধসের সময় খনিতে কতজন ছিল তা সঠিক জানা যায়নি।
