দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নতুন এ হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠাতা কিম-ইল সুং-এর জন্মবার্ষিকীর দিন সিউলে পিয়ংইয়ং-বিরোধী বিক্ষোভের জন্য দক্ষিণ কোরিয়া ক্ষমা না চাইলে এ হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটি। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং, কিম জং-ইল এবং বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এরপরই উত্তর কোরিয়ার সেনাবাহিনী থেকে চরমপত্র ঘোষণার খবর জানায় দেশটির কেসিএনএন বার্তা সংস্থা। এসব তত্পরতা বন্ধ না হলে এখন থেকে কোনো সতর্ক সঙ্কেত ছাড়াই দক্ষিণের ওপর হামলা চালানো হবে বলে জানানো হয় ওই চরমপত্রে। দক্ষিণের পক্ষ থেকে যেসব উস্কানিমূলক তত্পরতা চালানো হচ্ছে তা খুবই অবমাননাকর বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।
