সংবাদ কণিকা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০২
বরফ গলার হার বাড়ছে এই বছরের গ্রীষ্মে দক্ষিণ মেরুর বরফ গলার হার হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে বিরূপ প্রভাব দক্ষিণ মেরুর বরফের উপর পড়ছে, তার প্রমাণ হিসেবে সোমবার এই তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফ নিয়ে সর্বশেষ তথ্যগুলো জানিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তাদের সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, ছয়শ’ বছর আগের তুলনায় বরফ গলার গতি ১০ গুণ বেড়েছে।—রয়টার্স জলবায়ু প্রভাবে বিমান ভ্রমণ জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বায়ুমন্ডলে যেসব পরিবর্তন হচ্ছে, তাতে আর কিছুদিন পর হয়তো বিমান ভ্রমণ আর আরামপ্রদ থাকবে না। ঝাঁকুনি বা বাম্পিং-এর তীব্রতা বেড়ে গিয়ে বিমানে চড়াটা একটা ভয়ের ব্যাপারে পরিণত হতে পারে অনেক যাত্রীর জন্য। বিজ্ঞানীরা বলছেন বিশ্বের জলবায়ুগত পরিবর্তনের কারণে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাবার একটা বড় প্রভাব পড়তে পারে ভবিষ্যতে বিমান ভ্রমণের ক্ষেত্রে। —বিবিসি স্বপ্নের রহস্য মানুষ কি স্বপ্ন দেখছে তা জানার এক উপায় বের করেছেন জাপানি বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, মস্তিষ্কের স্ক্যানিং এবং নানা রকম পরীক্ষা স্বপ্নে একজন মানুষ কি দেখবে তা আগে থেকেই বলতে পেরেছেন তারা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মস্তিষ্ক সংক্রান্ত গবেষক ড. সু উইলসন বলেন, মোট তিনজন অংশগ্রহণকারীর কে কি স্বপ্নে দেখছে তা জানতে হলে একজন লোককে দুই থেকে তিন দিন ধরে স্ক্যানার দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।—বিবিসি সিংহ রক্ষায় আদালতের হস্তক্ষেপ ভারতের গুজরাটের গির অভয়ারণ্য থেকে কিছু এশিয় প্রজাতির সিংহ মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে স্থানান্তরিত করার আদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের আপত্তি সত্ত্বেও আদালত মনে করে, সংক্রামক মহামারিতে এই বিরল প্রজাতির সিংহ যাতে একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে না পারে, তার জন্য এই ব্যবস্থা জরুরি। সিংহ স্থানান্তরিত করার কাজের তদারকির দায়িত্ব থাকবে একাধিক সদস্য বিশিষ্ট এক বিশেষজ্ঞ সংস্থা এবং ৬ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে।—ডয়েচে ভেলে