চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৭
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ গতকাল বুধবার দুপুরে চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ বাবলু। এরশাদ সিঙ্গাপুরে চার দিন অবস্থান শেষে আগামী ২০ এপ্রিল দেশে ফিরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এইচএম এরশাদকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী জাফর আহমদ প্রমুখ।