সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিহত ও ১ জন আহত হয়েছেন। গুরুতর আহত জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। নিহত নাজমুল কায়েস লিটন (৫৫) সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া গ্রামের মো. শহীদ হোসাইনের পুত্র।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লিটন ও চিনু মোটর সাইকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পৌঁছলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় হার্ড পয়েন্টের ব্লকের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার সকালে লিটন (৫৫) মারা যান।
