ছায়াশক্তি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ১৮:৫৫
ঘৃর্ণাঘুণে মিশে যায় ও-রূপের দ্রবণ ও-মিনতি আমার। বৃথাজলসার অন্ধকারে উপভোগ নরম নদীর কাদাজল মেখে নিমজ্জিত সমুদ্রের জীর্ণ শূন্যতার ঢেউয়ে পতন ফেরাব আমি, এই বলে—যতবার তীক্ষ সরুগলি পেরিয়ে নিজস্ব হাড়ের ভেতর আগুন জ্বেলেছি, বিদ্রোহ করেছি, দেখেছি—অন্য কারও সাথে নয় বরং আমার বিরুদ্ধেই আমি, হাঙর-গ্রাসের হাঁ-মুখে সমস্ত সত্তায় আমার বিসর্জন— নিমেষে ফুরিয়ে রক্তক্ষয় নরকের ঊর্ধ্বে এমন কি স্বর্গের ঊর্ধ্বে ছায়াময় ঈশ্বরের মতো সকল স্পর্ধায় আমার বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি ‘আমি’ এক নতুন সৃষ্টি...