আমরা যাচ্ছিলাম চলনবিলের ভেতর দিয়ে, ছোট্ট একটি নৌকায়। জল আর তার ঢেউ আমাদের জড়িয়ে রাখতে চেয়েছিল, আর বাতাস পাইয়ে দিচ্ছিল মুহূর্তে মুহূর্তে পুলকিত অস্থিরতা। আমরা যাচ্ছিলাম মাইল দশেক দূরের অষ্টমণিষার হাটে। আমরা রওনা দিয়েছিলাম সকালে, কেননা নৌকা ছিল শ্লথগতির, ফিরতে আমাদের প্রায়ই রাত হয়ে যেত। আর আজ এই সকালে আমি যখন বর্ষার একটি কবিতা লিখছি তখন আমাকে আলোড়িত করল চলনবিলের এক বিকেল। বর্ষার মেঘেরা যেন শত শত নৌকা হয়ে ভিড়ে আছে আকাশে, আমাদের নৌকাটিও ভিড়ল অষ্টমণিষার ঘাটে। পিতামহ, হাট শেষ করে আমরা কি ফরতে পারব আমাদের গন্তব্যে!
