পাখির নাম সরবিট্রেস; সুদূর আকাশ থেকে ঝাঁপ দিয়ে জলের বুদ্বুদ
ছুঁয়ে যেতেই সরবিট্রেস আজীবন স্বস্তি বোধ করে। পালকের নির্নিমেষ অভ্যন্তরে
থেকে যায় ফেনাদের তাত্ক্ষণিক মায়া—
অসংকলিত বিকেল বেলায় নারীদের মুখের মতো আপেল বাগানে
খুঁটে খুঁটে বীজ খেতে গিয়ে একদিন ধরাশায়ী হয়েছিলাম
সেই থেকে আমরা নারী আর আপেলে নিমগ্ন...
