ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার কোম্পানির চট্টগ্রামের উত্তর পতেঙ্গাস্থ রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ জামান।
সভায় ২০১১-১২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তা অনুমোদন করা হয়। আলোচ্য অর্থ বছরে ১১,৯৩,৬০০ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে সরকারি কোষাগারে ১৭.০৩ কোটি টাকা জমা দিয়ে প্রায় ১৪.০৮ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক, বিপিসি’র পরিচালক (মার্কেটিং) এসএম রেজওয়ান হোসেন, মো. আবু ইউসুফ মিঞা ও শেয়ার হোল্ডারগণসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএইচএম শামসুদ্দোহা ও কোম্পানির সচিব মো. জসীমউদ্দিন খাঁন।
