সমপ্রতি এবি ব্যাংকের ৩১ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক, ম্যানেজিং ডিরেক্টর এম. ফজলুর রহমান ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবি ব্যাংক বর্তমানে ৮৬ টি শাখা, ১১ টি এসএমই সেন্টার, দুইটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এবি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং এবি সিকিউরিটিস, ভারতের মুম্বাাইয়ে একটি বৈদেশিক শাখা এবং হংকং এ একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে। এছাড়াও এবি ব্যাংক যুক্তরাজ্যের লন্ডনে একটি এক্সচেঞ্জ হাউস এবং মায়ানমারের ইয়াংগুনে একটি প্রতিনিধি অফিস স্থাপন করেছে
বেগমগঞ্জ টেকা্রটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠান গত পহেলা বৈশাখ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজেএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার এ,এম, মাহবুব উদ্দীন খোকন
মেসার্স হেলাল এ্যান্ড ব্রাদার্স এর ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আমানত শাহ লুঙ্গির মার্কেটিং প্রমোশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এম পি এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান ও মেসার্স হেলাল এ্যান্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ হেলাল মিয়া
