লীলাবতী আখ্যান-এর ৫০তম প্রদর্শনী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৬
সফল মঞ্চ প্রদর্শনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা ‘লীলাবতী আখ্যান’-এর ৫০তম প্রদর্শনী। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাসরীন মুস্তাফা রচিত ‘লীলাবতী আখ্যান’-এর নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। ‘লীলাবতী আখ্যান’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—লিয়াকত আলী লাকী, মাহফুজা হিলালী, মাসুদ সুমন, আবু বকর বকশী, রুবেল শংকর, আজিজুর রহমান সুজন, চন্দ্রশেখর দেবনাথ, নির্ঝর চৌধুরী, মাহবুব রাব্বী তনয়, মাহিন, আকাশ, জুলফিকার, প্রিয়াংকা, অহন, মুসা, অজন্তা, পলি, তাজুল, রাজু, কামাল, মণি, রাত্রি প্রমুখ। সংগীত পরিচালনায় ইয়াসমীন আলী, নির্ঝর চৌধুরী। সংগীত পরিবেশনায় পিন্টু ঘোষ, শাহনাজ আক্তার, ইশিতা প্রমুখ।