বোদায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৬
বোদা উপজেলার কাটাবাড়ী নতুনবস্তি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে এক বৃদ্ধা খুন হয়েছে। প্রকাশ, নুরল হক ও পিয়ারা বেগমের মধ্যে সম্প্রতি বিবাদ হয়। এ ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পিয়ারা বেগমের বৃদ্ধা মা অহিতন নেছা (৭০) মারা যান। এ ঘটনায় পিয়ারা বেগম বাদি হয়ে নুরল হকসহ ওই গ্রামের ১৪ জনের বিরুদ্ধে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে সুরতন নেছা বাদি হয়ে পাল্টা পিয়ারা বেগমসহ ৬ জনের বিরুদ্ধে পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা করে। একই গ্রামে পাল্টাপাল্টি দুটি মামলা দায়েরের ঘটনায় পুলিশের গ্রেফতার এড়াতে আতংকিত গ্রামবাসী বর্তমানে গ্রাম ছাড়া।