আরশাদ ওয়ার্সি :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৬৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে ‘তেরে মেরে স্বাপ্নে’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন। তারপর ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। একই ছবির সিক্যুয়াল ‘লাগে রাহো মুন্নাভাই’তেও অভিনয় করেন এবং ছবিটি ব্যাপক ব্যবসাসফল হয়। বলিউডের আরও একটি সিরিজ চলচ্চিত্র ‘গোলমাল’-এর ৩টি সিক্যুয়ালেই অভিনয় করেন তিনি। এখন তিনি ‘জিলা গাজিয়াবাদ’, ‘ভাইয়াজি সুপারহিট’, ‘ঢের ইশকিয়া’, ‘মুন্না ভাইকি আত্মাকথা’ ও ‘টোটাল ধামাল’-এ অভিনয় করছেন। সম্প্রতি ‘জলি এলএলবি’ ছবিটি মুক্তি পায়।
