আইইউটি’কে ৪ লাখ ডলার চাঁদা দিয়েছে সৌদি আরব

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২১:১৩
সৌদি আরবের নির্ধারিত চাঁদা হিসেবে ঢাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিকে (আইইউটি) চার লাখ ২৫ হাজার ১২৪ মার্কিন ডলার প্রদান করা হয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি গতকাল বৃহস্পতিবার আইইউটি’র উপাচার্য অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেনের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় সৌদি আরবের রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন। -প্রেস বিজ্ঞপ্তি