ক্রেইন্স ক্লাব ক্রিকেট ফেসটিভ্যাল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২১:২২
ম্যাকম লন্ডন টাইগার্স ক্রিকেট সেন্টার এবং কিড্স ক্রিকেট ওয়ার্ল্ড-এর যৌথ উদ্যোগে ও কাউন্টি ক্লাব ময়মনসিংহের সহায়তায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ক্রেইন্স ক্লাব ক্রিকেট ফেসটিভ্যালের দ্বিতীয় আসর ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিড্স ক্রিকেট ওয়ার্ল্ড-এর ডেভেলপমেন্ট হেড কোচ শহিদুল আলম রতন এবং ব্রিটিশ কাউন্সিল-এর পরিচালক রোজমেরি আরনট। ক্রেইন্স লিমিটেড হলো প্রচলিত ধারার বাইরে এবং উদ্ভাবনী চেতনায় তাড়িত একটি প্রতিষ্ঠান। যার লক্ষ্য ভোক্তা সক্রিয়করণ, গান, খেলাধুলা, লাইফস্টাইল, সোসিয়াল বিজনেস, সিএসআর, লাইভ ইভেন্ট, টেলিভিশন কন্টেন্ট এবং উদ্ভাবনী সকল কাজ করা।