নাস্তিকদের না নামালে নৌকার ভরাডুবি হবে :- চরমোনাই পীর

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩২
যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় সংগঠনের আমীর চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের নৌকায় নাস্তিকরা অবস্থান করছেন। যখনই নাস্তিকরা নৌকায় অবস্থান করেন, তখনই নৌকার ভরাডুবি হয়। তাই আওয়ামী লীগের নৌকা থেকে নাস্তিকদের নামাতে হবে। দেশে একজন মুসলমান থাকতেও এদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ নির্বাচনের আগে দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল কুরআন ও শরীয়াবিরোধী আইন প্রণয়ন করবে না। কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগ উল্টো কাজ করছে। বিএনপিও ক্ষমতায় গিয়ে ইসলামবিরোধী কাজ করেছে। ৪২ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই একই কাজ করছে। তিনি বলেন, বিএনপি কওমী মাদ্রাসার স্বীকৃতি দেয়নি। কিন্তু মদের লাইসেন্স দিতে ভুল করেনি। ৪২ বছর ধরে সবাই ইসলামকে ব্যবহার করেছে। ইসলামী আন্দোলন শুধুমাত্র ইসলামের দালালি করে, আর কারো নয়। অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ ীয় সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান।