প্রথম অধ্যায় : গুণ (অনুঃ ১)
গুণফল নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক) গুণফল = গুণ্য + গুণক
খ)গুণফল = গুণ্য x গুণক
গ)গুণফল = গুণ্য - গুণক
ঘ) গুণফল = গুণ্য গুণক
উত্তর ঃ খ) গুণফল = গুণ্য xগুণক
নিচের কোনটি সঠিক ?
ক) গুণফল গুণক = গুণ্য
খ)গুণফল x গুণক = গুণ্য
গ)গুণফল = গুণ্য — গুণক
ঘ) গুণফল — গুণক = গুণ্য
উত্তর ঃ ক) গুণফল গুণক = গুণ্য
যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কী বলে ?
ক)গুণ্য খ) গুণক গ) গুণফল ঘ) গুণ
উত্তর ঃ খ) গুণক
একটি বাগানে ২৬০৫টি গাছ আছে। এরূপ ৩১৬টি বাগানে কতটি গাছ আছে তা কিভাবে নির্ণয় করা যাবে?
ক) সংখ্যা দুইটি যোগ করতে হবে
খ)সংখ্যা দুইটি বিয়োগ করতে হবে
গ)সংখ্যা দুইটি গুণ করতে হবে
ঘ)সংখ্যা দুইটি ভাগ করতে হবে
উত্তর ঃ গ) সংখ্যা দুইটি গুণ করতে হবে
গুণকে যদি ৯৯ থাকে তবে কিভাবে সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয় করা যাবে?
ক) গুণ্যকে গুণক দ্বারা গুণ করতে হবে
খ) গুণ্যকে ১০০ দ্বারা গুণ করে গুণফল থেকে গুণ্য বিয়োগ করতে হবে
গ)গুণ্যকে ১০০ দ্বারা গুণ করতে হবে
ঘ)গুণ্যকে ১০০ দ্বারা গুণ করে গুণফল এর সাথে গুণ্য যোগ করতে হবে
উত্তর ঃ খ) গুণ্যকে ১০০ দ্বারা গুণ করে গুণফল থেকে গুণ্য বিয়োগ করতে হবে
৪২০ যদি গুণক হয়, তবে গুণফল নির্ণয়ে প্রথমে কি করতে হবে ?
ক) এককের ঘরে শূন্য বসিয়ে দশকের গুণ এক ঘর বাম থেকে লিখতে হবে
খ) দশকের ঘর হতে গুণ করতে হবে
গ) এককের ঘরে এক বসিয়ে দশকের গুণ এক ঘর বাম থেকে লিখতে হবে
ঘ) এককের ঘরে শূন্য বসিয়ে দশকের গুণ দুই ঘর বাম থেকে লিখতে হবে
উত্তর ঃ ক) এককের ঘরে শূন্য বসিয়ে দশকের গুণ এক ঘর বাম থেকে লিখতে হবে
৫৬৭x ৯৯ = ৫৬১৩৩, এক্ষেত্রে গুণ্য কোনটি?
ক) ৫৬১৩৩ খ)৫৬৭ গ)৯৯ ঘ)০
উত্তর ঃ খ) ৫৬৭
৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণক কোনটি হবে?
ক)১০২৬৯৫ খ)৪৩৭ গ)২৩৫ ঘ)১
উত্তর ঃ গ) ২৩৫
১৮ x = ১৮ হলে, এর মান কত ?
ক) ০ খ)১ গ) ৯ ঘ)১৮
উত্তর ঃ খ) ১
এক রীমে ৫০০ তা কাগজ থাকে। ২০০ রীমে কত তা কাগজ থাকবে ?
ক) ১০০ খ) ১০০০০
গ) ১০০০০০ ঘ)১০০০০০০
উত্তর ঃ গ) ১০০০০০
এক ব্যক্তির দৈনিক আয় ১৮০ টাকা হলে তার মাসিক আয় কত ?
ক) ১২৬০ খ) ২৭০০ গ) ৫৪০০ ঘ)৬৫৭০০
উত্তর ঃ গ) ৫৪০০
গুণ্য ৬৫ এবং গুণক ৫ হলে গুণফল কত?
ক) ৫ খ)৬৫ গ)৩২৫ ঘ)৩৪৫
উত্তর ঃ গ) ৩২৫
প্রতি কেজি ডালের দাম ১৩৫ টাকা হলে, ১৯ কেজি ডালের দাম কত?
ক) ২৫৬৫ খ)২০৬৫ গ)১৩৫০ ঘ)১৩৫
উত্তর ঃ ক) ২৫৬৫
একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১৬৫টি সাইকেলের দাম কত?
ক) ২৯১২৫ খ) ৩৭৪৬২৫
গ) ৭৮৪১২৫ ঘ)৯৬১১২৫
উত্তর ঃ ঘ) ৯৬১১২৫
আয়েশার যে টাকা আছে তা মিলির টাকার ৩ গুণ। মিলির ২৭ টাকা থাকলে, আয়েশার কত টাকা আছে ?
ক) ৮১ খ)৫৪ গ) ২৭ ঘ)৯
উত্তর ঃ ক) ৮১
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. যায়। গাড়িটি ৫ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?
ক)১২ খ)৩০ গ)৬০ ঘ)৩০০
উত্তর ঃ ঘ) ৩০০
৫৬৭ x ৯৯ = কত ?
ক)৫১০৩ খ)৫৬১৩৩
গ)৫৬৭০০ ঘ)৫৭২৬৭
উত্তর ঃ খ) ৫৬১৩৩
একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা। এরূপ ২৬১টি চেয়ারের মূল্য কত?
ক) ২০০৮০ খ)২৮৮০০
গ) ২০৮৮০০ ঘ)২০৯১২০০
উত্তর ঃ ২০৮৮০০
গুণফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি ?
ক)গুণফল x গুণক খ)গুণফল x গুণ্য
গ)গুণ্য x গুণক ঘ)গুণ্য x গুণক
উত্তর ঃ ঘ) গুণ্য x গুণক
