জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৭:৫৯
অধ্যায়: ৯ (বর্তনী ও চলতড়িত্) গত বুধবারের পর ২৪। কোন পরিবাহীর দু’প্রান্তের বিভব পার্থক্য V এবং রোধ R হলে তড়িত্ প্রবাহ হবে— ক) V + R খ) V - R গ) V – R ঘ) V R উ: ঘ ২৫। নিচের কোনটি পরিমাপ করতে ভোল্টমিটার ব্যবহূত হয়? ক) ভোল্টমিটার খ) অ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) ওহম উ: গ ২৬। টেলিভিশন নষ্ট হলেও ফিউজ তার গলেনি। ফিউজ তারটি কত অ্যাম্পিয়ার ছিল? ক) ২ অ্যাম্পিয়ার খ) ৩ অ্যাম্পিয়ার গ) ৪ অ্যাম্পিয়ার ঘ) সবগুলো উ: ঘ উচ্চতর দক্ষতা: ২৭। নিচের কোন ক্ষেত্রে বিদ্যুত্ সাশ্রয় হয়? ক) হিটারে রান্না করা খ) এয়ারকুলার ব্যবহার করা গ) বাড়িতে ১০০ ওয়াটের বাল্ব ব্যবহার করা ঘ) সৌরশক্তি ব্যবহার করা উ: ঘ ২৮। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বর্তনীতে কী ব্যবহার করতে হয়? ক) অ্যামিটার খ) ফিউজ তার গ) ভোল্টমিটার ঘ) মাল্টিমিটার উ: খ ২৯। পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি হলে নিচের কোনটি ঘটবে? ক) তড়িত্ প্রবাহ বেশি হবে ) তড়িত্ প্রবাহ কম হবে গ) তড়িত্ প্রবাহিত হবে না ঘ) রোধ অত্যন্ত কার্যকর হবে উ: ক ৩০। ফিউজ তারের ক্ষেত্রে কোনটি সত্য? ক) তারটি মোটা খ) তারটির গলনাংক বেশি গ) তারটি একক ধাতুর তৈরি ঘ) এটি বর্তনীতে সিরিজে সংযোগ করতে হয় উ: খ বহুপদী সমাপ্তিসূচক: ৩১। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i) এতে বিভব পার্থক্য পরিমাপ করা হয় ii) এটি গৃহ বিদ্যুতায়নে সুবিধাজনক iii) এ বর্তনীতে আলাদাভাবে বাল্ব জ্বালানো যায় নিচের কোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ঘ ৩২। তড়িত্ প্রবাহমাত্রা নির্ভর করে— i) পরিবাহকের তাপমাত্রার ওপর ii) পরিবাহকের উপাদানের ওপর iii) পরিবাহকের আকৃতির ওপর নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ঘ ৩৩। পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক— i) এটি উত্পন্ন করা সহজ ii) এটি সরবরাহ করা সহজ iii) এটি অত্যন্ত সাশ্রয়ী নিচের কোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ঘ ৩৪। আমাদের ব্যবহার্য ফিউজ তার কত অ্যাম্পিয়ার হয়ে থাকে? i) ৫ অ্যাম্পিয়ার ii) ১৫ অ্যাম্পিয়ার iii) ৩০ অ্যাম্পিয়ার নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ঘ ৩৫। রোধের ক্ষেত্রে সঠিক— i) এটি তড়িত্ প্রবাহ বাধা দেয় ii) এর এসআই একক ওহম iii) বিদ্যুত্ প্রবাহ রোধের সমানুপাতিক নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ক অভিন্ন তথ্যভিত্তিক: উপরের চিত্রের আলোকে (৩৬-৪০) নং প্রশ্নের উত্তর দাও: ৩৬। চিত্রে v কিসের প্রতীক? ক) তড়িত্ প্রবাহ খ) বিভব পার্থক্য গ) রোধ ঘ) বর্তনী উ:খ ৩৭। উপরের চিত্রের সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত? ক) ফ্যারাড খ) জগদীশ চন্দ্র গ) সাইমন ওহম ঘ) নিউটন উ: গ ৩৮। উপরের চিত্রের সাথে সম্পর্কযুক্ত সমীকরণটি হলো— ক) I = vR খ) v=iR গ) R=vi ঘ) v =R/I উ:খ ৩৯। v এবং I দিয়ে লেখ অংকন করলে লেখটির প্রকৃতি কিরূপ হবে? ক) সরল রেখা খ) বক্র রেখা গ) বৃত্তাকার ঘ) সমান্তরাল উ: ক ৪০। বিভব বাড়লে প্রবাহ মাত্রার কিরূপ পরিবর্তন হবে? ক) বাড়বে খ) কমবে গ) সমান থাকবে ঘ) সবকটি উ: ক মিনার পড়ার ঘরে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে ২টি টিউবলাইট, ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেয়া আছে। উপরের তথ্যের আলোকে (৪১-৪২) নং প্রশ্নের উত্তর দাও: ৪১। মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়? ক) ৫ খ) ১০ গ) ১৫ ঘ) ২০ উ: ক ৪২। মিনার খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করলে— i) বিদ্যুত্ খরচ কম হবে ii) প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে iii) সুইচ অন করা মাত্র গলে যাবে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ: গ কোন পরিবাহকের রোধ তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলে রোধও ভিন্ন ভিন্ন হবে। রোধের একক ও’ম। উক্ত তথ্যের আলোকে (৪৩-৪৪ ) নং প্রশ্নের উত্তর দাও: ৪৩। রোধ বাড়লে পরিবাহকের পরিবাহিতা— i) বাড়ে ii) কমে iii) অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) ii গ) iii ঘ) i, ii ও iii উ: খ ৪৪। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধও বেড়ে যায়; কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে— i) কমে ii) বাড়ে iii) পরিবর্তন হয় না নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii উ: ক