সুপ্রর মানববন্ধন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৭
“স্বাস্থ্য আমার অধিকার, স্বাস্থ্য সেবায় সকলের সম অভিগম্যতা চাই” প্রতিপাদ্য বিষয়ে সমপ্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে টাউন ক্লাব সড়কে মানববন্ধন-আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- নাটাব, পিরোজপুরের সম্পাদক ডাক্তার আব্দুস সালাম, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব, জেলা মহিলা পরিষদের সভাপ্রধান মনিকা মন্ডল, সিডিআই নেটওয়ার্কের সভাপতি জিয়াউল আহসান, সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সম্পাদক খালিদ আবু, কৃষি কর্মকর্তা জগত্ প্রিয় দাস বিষু প্রমুখ। বক্তারা বলেন- স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একদিকে যেমন জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন অন্যদিকে সাধারন মানুষের জন্য প্রাপ্তিতা সহজতর করতে হবে।-বিঞ্জপ্তি