গোবিন্দগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ডিভিসন, পরিবর্তিত জীবনের সন্ধানে (পজীসন) কর্মসূচির আয়োজনে গত বুধবার সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সকল প্রকার নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পজীসন কার্যালয় মিলনায়তনে গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদসহ স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পজীসন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ মশিউর রহমান। কর্মসূচির ফাঁসিতলা শাখা ব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক গোপাল মোহন্ত, রবিউল কবির মনু, শামিম রেজা ডাফরুল, খোকন আহম্মেদ, মনজুর হাবীব মনজু, জাহিদুর রহমান প্রধান টুকু, রফিকুল ইসলাম, রাহেনুল হক এবং পজীসন কর্মসূচির আমতলী শাখা ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস, কোচাশহর শাখা ব্যবস্থাপক আসমাউল হোসনা, ফুলবাড়ি শাখা ব্যবস্থাপক আবিদা সুলতানা ও ফুলবাড়ি শাখার ফিল্ড অর্গানাইজার রাশেদুজ্জামান প্রমুখ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতি গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।