স্বরূপকাঠিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৮
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিডব্লিউএফডি’র যৌথ উদ্যোগে গত রবিবার স্বরূপকাঠিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় “রক্ত চাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার” এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানূর রহমান, মো. আব্দুস ছত্তার ও সিডব্লিউএফডি’র মো. রিপন প্রমুখ।