বিদেশ গমনেচ্ছু মহিলা কর্মীদের সভা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৮
মহিলা কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে সাংবাদিক মাইগ্রেশন ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদেশ গমনে ইচ্ছুক মহিলা কর্মীরা দালাল বা প্রতারকের সাথে যাতে কোন ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগ না করে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার পরামর্শ প্রদান করা হয়। ফোরাম সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ আহছান উল্ল¬াহ, সাংবাদিক এস.এম জুলফিকার, বিশ্বজিত সরকার বিপ্ল¬ব, বদরুজ্জামান খান সবুজ, ব্র্যাকের নিরাপদ অভিবাসন কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর রশিদ বাদল প্রমুখ। সরকারিভাবে হংকং, সিংগাপুর, মরিশাস ও মধ্যপ্রাচ্যে গমনে ইচ্ছুক নারীদের আগামী ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল নিবন্ধনের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, সিটি কর্পোরেশনের নগর তথ্য সেবা কেন্দ্র অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগের ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।