উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৯
কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলের চিকিত্সা বঞ্চিত উপকারভোগী ১শ’ ৩ জন মহিলা ও পুরুষ সদস্যকে এসএসএস নামের একটি এনজিও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে। গত ৭ এপ্রিল এনজিওটির বেগমগঞ্জ শাখা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে চিকিত্সা সেবা প্রদান করেন উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিত্সক ডাঃ এ কে এম হামিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসএস’র জোনাল ম্যানেজার লিয়াকত আলী, এরিয়া ম্যানেজার মন্জুর মোর্শেদসহ বেগমগঞ্জ শাখা অফিসের কর্মকর্তাবৃন্দ।