পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আমতলী উপজেলা উদ্দীপনের বাস্তবায়নে সংযোগ প্রকল্পের আওতায় শুক্রবার সকাল ১০টায় সিডর ও আয়লায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ২৫ জন নারীকে মাসব্যাপী বুনিয়াদী সেলাই প্রশিক্ষণ শেষে ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একে স্কুল মোরে চৌধুরী ভিলায় অবস্থিত উদ্দীপনের প্রশিক্ষণ কেন্দ্রে পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মো. আব্দুল জলিল, সংযোগ প্রকল্পের ম্যানেজার এএসএম জুবায়ের, প্রশিক্ষক মো. মহসীন ও খাদিজা বেগম প্রমুখ।
