রানীনগরে আশার উঠান বৈঠক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:১০
সম্প্রতি নওগাঁর রানীনগরে বেসরকারি সংস্থা আশার আঞ্চলিক শাখার উদ্যোগে ৭টি ব্রাঞ্চের সকল গ্রামে একযোগে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার বিষয়ক এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পায়খানা থেকে ফেরার পর শিশুদের মল পরিষ্কার করার পরে ও খাবার পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি বিষয়ে আশা’র মহিলা সদস্যসহ শতাধিক মহিলার মাঝে সচেতনতা বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়। এদিন চকউজির গ্রামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীনগর আঞ্চলিক অফিসের আর এম আব্দুল মালেক, রানীনগর ১ নং ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, ২ নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, সহকারী ম্যানেজার জুয়েল রানা প্রমুখ।