নীলফামারীর ডোমার উপজেলায় খাদ্য নিরাপত্তায় অম্ল মাটিতে ডলোচুনের প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন আরডিআরএস ফেডারেশন হলরুমে আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে কর্নেল বিশ্ববিদ্যালয়, ইউএসএ ও গম গবেষণা কেন্দ্র নাশিপুর দিনাজপুরের সহযোগিতায় কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এফপিবিপি) ঠাকুরগাঁও সাদেকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
