বিশ্বের তৃতীয় অর্থনৈতিক পরাশক্তি জাপানের বানিজ্য ঘাটতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মার্চ মাস শেষে জাপানের বানিজ্য ঘাটতি ৮৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী চাহিদা কমে যাওয়ায় জাপানের রপ্তানি ব্যাপক হারে কমেছে। গত নভেম্বরের তুলনায় জাপানী ইয়েন মান হারিয়েছে প্রায় ২০ শতাংশ।