গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:১৫
গোটা দুনিয়ার অনেক মানুষের কাছেই পানীয় হিসেবে আলাদা একটা কদর রয়েছে হট চকোলেটের। আর চকোলেট ও কোকোয়া পাউডারের মতো বেশ কিছু উপাদান দিয়ে তৈরি এই হট চকোলেটেরই সবচেয়ে বড় পরিবেশনা দিয়ে সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ফেস্টিভ্যাল অব চকোলেট ও মিউজিয়াম অব সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। তারা যে হট চকোলেট কাপটি তৈরি করেন সেখানে এ ধরনের পানীয়র পরিমাণ ছিল ৩,৩৩১.১৬ লিটার বা ৭৩২.৭৫৩ গ্যালন।