ফোকাস

অফ ট্র্যাক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
কোনো উত্সব বা ইভেন্ট ছাড়া একসঙ্গে এতগুলো তারকাকে পাওয়াটা অনেকটাই দুঃসাধ্য। তবে হ্যাঁ, কোনো ধারাবাহিক নাটক হলে তা সম্ভব। কারণ তারা সবাই ছোট পর্দার অভিনেত্রী। ছবিটি গত পহেলা বৈশাখে তোলা। গেল বৈশাখি উত্সবে একসঙ্গে দেখা মিলল সিনিয়র-জুনিয়র এই তারকাদের। বাঁ থেকে সুইটি, এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী হলেও এখন খুব একটা পর্দায় পাওয়া যায় না তাকে। ভাবনা, অভিনয়ে খুব বেশি দিন না হলেও আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারকাখ্যাতি পাওয়ার, কিন্তু কেন জানি গ্রহণযোগ্যতা পাচ্ছেন না, তবে সিডিউল ফাঁসানোসহ নানা কারণে সমালোচিত তিনি। রিচি সোলায়মান, ব্যাপক জনপ্রিয়তা ও ব্যস্ততা সহকারেই কাজ করছিলেন টিভি পর্দায়, কিন্তু মাতৃত্বস্বাদ নিতে গিয়েই পর্দা থেকে অনেকটাই আড়াল হন তিনি, তবে এখন কিছু কাজ শুরু করেছেন। রাখি, লাক্সখ্যাতি পেয়ে ব্যাপক ব্যস্ততার সঙ্গেই কাজ করে চলেছেন ছোটপর্দায়, তবে জনপ্রিয়তার চুম্বকটি এখনও ত্বকে লাগেনি তার। সবশেষ সুজানা, হূদয় খানের সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে মাঝে আলোচনায় এলেও পর্দায় অনেকটা নিরব তিনি। তারা সবাই অনেকটা অফ ট্র্যাক তারকা।