বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের পারদর্শিতা দিয়ে অবস্থান করছেন অনেকটাই শীর্ষে। মডেলিং, অভিনয়, নাচ এমনকি গানেও সফলতা পেয়েছিন তিনি। ইয়াশ রাজ ফিল্মসের ‘গুন্ডে’ ছবিতে বেশ ক’দিন ধরেই অভিনয় করছেন তিনি। ছবিটির শুটিংও অনেকখানি শেষ হয়েছে। এখন কলকাতায় এই ছবির শুটিং চলছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আসছে ঈদেই। কিন্তু বিভিন্ন কারণে ইয়াশ রাজ ফিল্মস সিদ্ধান্ত নেন ছবিটির মুক্তি পেছানোর। তাই আগামী ভ্যালেন্টাইনে মুক্তি পাবে প্রিয়াঙ্কার ‘গুন্ডে’ ছবিটি। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া একেবারে গ্রাম্য একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির গল্প গড়ে উঠেছে ৭০ দশকের পটভূমিকে ভিত্তি করে। এতে প্রিয়াঙ্কাসহ আরও অভিনয় করছেন—রনবীর সিং ও অর্জুন কাপুর। পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত দুইটি ছবি এ বছর মুক্তি পাবে। এগুলো হলো ‘জাঞ্জির’ ও ‘কৃষ থ্রি’।
