১৫০-এ ‘লাল গোলাপ’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৪৮
আজ ‘লাল গোলাপ’-এর ১৫০ তম পর্ব প্রচার হবে বাংলাভিশনে। ‘লাল গোলাপ’-এ আজকের বিষয় ‘নতুন পোপ’। সমসাময়িক দেশি-বিদেশি উল্লেখ্যযোগ্য ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। ‘নতুন পোপ’ বিষয় নিয়ে লাল গোলাপের এবারের পর্বে থাকছে বিভিন্ন প্রতিবেদন। পাশাপাশি দেখানো হবে বিভিন্ন সিনেমার অংশবিশেষ। শফিক রেহমানের পরিকল্পনা ও উপস্থাপনা এবং তাহমিনা মুক্তার প্রযোজনায় আর্ট শো ‘লাল গোলাপ’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।