দুর্নীতির অভিযোগে গাইবান্ধার গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার রংপুর দুদকের উপ-পরিচালক মো. আব্দুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন এবিএম জালাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, তাজুল ইসলাম, মমিনুল ইসলাম, ওমর ফারুক ও সরোয়ার শাহীন। এ ব্যাপারে আব্দুল করিম বলেন, নির্বাহী প্রকৌশলীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করেছে। মামলার আসামিরা জালিয়াতি করে গাইবান্ধা জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ নির্মাণ প্রকল্পে ঠিকাদারের ৫ কোটি ৬২ লাখ টাকার বিল পাসের মাধ্যমে সেই ঠিকাদারকে ৪ কোটি ৭৪ লাখ টাকা অগ্রিম প্রদান করেন।
