সন্ত্রাসী হামলার আশংকায় পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুত্ কেন্দ্রে ফ্রন্টিয়ার কনস্ট্যাব্যুলারি নামে আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুত্ সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাকে সুরক্ষা দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, দেশটির সংশ্লিষ্ট মন্ত্রনালয় প্যারামিলি-টারি বাহিনীর বেতন এবং মোতায়েনের খরচ বহন করবে। খবর ডনের।
কর্মকর্তারা জানিয়েছে, বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহকারী কোম্পানিসমূহ স্পর্শকাতর যন্ত্রপাতি চিহ্নিত করা এবং সেগুলোর নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে পাকিস্তানের ১৫টি গ্রিড স্টেশনে ঐ বাহিনীর ৪৫০ জন সেনা মোতায়েন করা হবে।
