ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিরীক্ষা করে দেখা হবে। বিরোধী নেতার চ্যালেঞ্জের মুখে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। জাতীয় পরিষদের প্রেসিডেন্ট তিবিসে লুসেনা জানান, নির্বাচনের দিন যেসব ব্যালট বক্স নিরীক্ষা করা হয়নি সেগুলোকে নিরীক্ষার আওতায় আনা হবে। ভেনিজুয়েলায় গত ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত নেতা হুগো শ্যাভেজের মনোনীত উত্তরসূরি নিকোলা মাদুরো সামান্য ব্যবধানে জয়ী হন। কিন্তু বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে তা পুনর্গণনার দাবি জানান।
