সিরাজদিখানে ৪২ কেজি গাজাসহ কবির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ কিন্তু ঘটনার সাথে জড়িত তার স্ত্রী কানন বেগম পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শেখরনগর ইউনিয়নের মহনপুর গ্রামে বৃহস্পতিবার রাতে। পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে র্যাব দুপুরে কবিরকে দুই কেজি গাজাসহ মহনপুর রাস্তা থেকে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। পরে কবিরের স্বীকারোক্তি অনুযায়ী সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কবিরের শ্বশুরবাড়ী মহনপুরে অভিযান চালিয়ে বাড়ির পেছনে জঙ্গল থেকে বস্তাবন্দী ৪০ কেজি গাজা উদ্ধার করে। এসময় কবিরের স্ত্রী কানন বেগম বাড়ি থেকে পালিয়ে যায়। কবিরের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইর হাট গ্রামে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান জানান, এব্যাপারে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা হয়েছে।
