জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, মাহমুদুর রহমানের উপর মানসিক নির্যাতন চালানোর কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রফিকুল ইসলাম খান বলেন, সরকার অত্যাচার-নির্যাতন চালিয়ে মাহমুদুর রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। জনগণের আন্দোলন কঠোরভাবে দমন করে গদি রক্ষার জন্যই সরকার তাকে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে।এই জুলুম-নির্যাতন থেকে সাংবাদিক, বুদ্ধিজীবী, আলেম-ওলামা, মসজিদের ইমাম, ছাত্র-শিক্ষক কেউই রেহাই পাচ্ছে না।-প্রেস বিজ্ঞপ্তি
