শোক সংবাদ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:০০
এম এ মালেক ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া শান্তিবাগের মরহুম হাজী আবদুর রশীদের বড় ছেলে বিসিআইসির অবসরপ্রাপ্ত উপসচিব এম এ মালেক (৮৫) গত বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। কাজী আরজুমান বিলকিছ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের মীর হোসেনের স্ত্রী কাজী আরজুমান বিলকিছ (৩৫) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আফজান বিবি ভোরের কাগজের সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিম উদ্দিনের মা আফজান বিবি (৮৫) গতকাল সাভারের চাপাইনস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।