মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:০০
সলিমউল্লাহ চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, সলিমউল্লাহ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ। জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কর্মে সক্রিয় ছিলেন। তিনি ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়, ছাগলনাইয়া কলেজ, ফেনী বালিকা বিদ্যানিকেতন প্রতিষ্ঠার উদ্যোক্তাদের একজন ছিলেন।