চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৩
চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে দুই কর্মী আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে কেন্দ ীয় ছাত্রদল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মনজুরুল আলম ও খুলশী থানা ছাত্রদল নেতা হেলাল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোমানের মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মুক্তির দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আবদুল্লাহ আল নোমানকে মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে বৃহত্তর পর্যায়ে গণআন্দোলনের ডাক দেয়া হবে। ফৌজদারহাটে ১৪৪ ধারা জারি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে গতকাল স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একইস্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করলে কোন দলই সমাবেশ করতে পারেনি। সীতাকুণ্ড সংবাদদাতা জানান, সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়।