ওসমানী উদ্যানে গ্রেনেড উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৯
রাজধানীর গুলিস্তানে ওসমানী উদ্যান থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহবাগ থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার এক পথচারী ওসমানী উদ্যানের একটি বটগাছের পাশে গ্রেনেড পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এই সময় নিরাপত্তার স্বার্থে ওসমানী উদ্যানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেয়। পরে ডিবি’র বোম ডিসপোজাল টিম গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে আলামত হিসাবে তা সংগ্রহ করে। ডিবির বোম ডিসপোজাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, উদ্ধার করা গ্রেনেডটি তাজা ছিল।