একাদশ শ্রেণির পড়াশোনা

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৪১
উদ্দীপনাই উদ্দীপক তৈরী করে সৃজনশীলের মূল কাজ হলো শিক্ষার্থীদের নিজের সৃজন। এই সৃজন বা সৃষ্টিশীলের শিক্ষা একজন শিক্ষার্থী হাঁটতে হাঁটতে শেখে, কাজ করতে করতে শেখে, দেখতে দেখতে শেখে, পড়তে পড়তে শেখে। আর এভাবে স্বাধীন মনে কাজ করতে করতে শিক্ষার্থীর নিজের ভিতরে এক ধরনের আনন্দ তৈরী হয়। আর সেই আনন্দকেই বা নিজের একাগ্রতাকেই আমরা উদ্দীপনা বলে থাকি। আর এই উদ্দীপনাকে বাস্তবে প্রণালীবদ্ধভাবে উপস্থাপনই হলো উদ্দীপক। আর সেই ঘটনা যদি আনন্দদায়ক হয় তবে তাকে খুব সহজেই একজন শিক্ষার্থী নিজের ভাষায় উপস্থাপন করতে পারবে। সেটাই উদ্দীপক। আর এভাবে উদ্দীপক তৈরী করতে পারলে এই উদ্দীপক থেকেই আপনা আপনি শিক্ষার্থীর মনে প্রশ্ন সৃষ্টি হবে । আর সেই প্রশ্নের উত্তরের স্মরণের বা জ্ঞানমূলক দিক মিল রেখে এর আলোকে এটাকে একজন শিক্ষার্থী তার নিজের মত করে উপস্থাপন করতে পারবে। আর সেটাই হলো সৃজনশীলের সৃষ্টিশীল। তার মানে দাঁড়ালো সৃজনশীল পদ্ধতিতে একজন শিক্ষার্থী কোন কাজ করে বা কোন খেলা করে বা কোন ভ্রমণ করে বা কোন সফরে যেয়ে সে যে আনন্দ পাবে আর সেই আনন্দ থেকে তার মাঝে যে উদ্দীপনা সৃষ্টি হবে আর এই উদ্দীপনাই তার সৃজনশীলের শিক্ষা। তাই এই পদ্ধতিতে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে একজন শিক্ষার্থী কথা বলতে বলতে বা ভ্রমন করতে করতে যে আনন্দ পাবে সেখান থেকেই উদ্দীপক তৈরী করতে পারবে। যেমন বিগত ২৯শে মার্চ ২০১৩ ইং তারিখে নিকুঞ্জ মডেল কলেজ ,খিলক্ষেত, ঢাকা এর বার্ষরিক শিক্ষা সফর ন্যাশনাল স্কাউট ট্রেডিং সেন্টার, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান স্থলে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়ে গেল। সেই সুন্দর, পরিচ্ছন্ন, নিরিবিলি ও খোলামেলা পরিবেশে ছাত্র-ছাত্রীরা নিজেরা ঘুরে ফিরে সকল কিছু প্রত্যক্ষ করলেন। শিক্ষা সফর শেষে ছাত্র ছাত্রীদের খুবই আনন্দিত ও উত্ফুল্ল দেখা গেল। তার মানে তাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে বলে মনে হয়। তাই পরবর্তীতে শ্রেণি কক্ষে চলতি উদ্দীপনার এক পর্যায়ে শ্রেণি শিক্ষক এই শিক্ষা সফর নিয়ে কিছু উদ্দীপক তৈরী করতে বলা হলে সকল শির্ক্ষার্থী ৪টি গ্রুপে ভাগ হয়ে খুব কম সময়ের মধ্যে তাদের অভিজ্ঞালব্ধ জ্ঞানের আলোকে যে কয়টি উদ্দীপক তৈরী করল যা তাদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের সাথে পুরোপুরি মিলে গেল। এখানে উল্লেখ্য যে, উদ্দীপকের ক ও খ নং প্রশ্ন তৈরীতে উদ্দীপকের কোন ভূমিকা থাকে না। উদ্দীপকগুলো হলো- গাজীপুরের মৌচাকে ন্যাশনাল স্কাউট ট্রেডিং সেন্টারে নিকুঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণির শির্ক্ষার্থীরা শিক্ষা সফরে গিয়েছিল। এখানে সুন্দর, পরিচ্ছন্ন নিরিবিলি ও খোলামেলা পরিবেশে স্কাউটদের আত্নমানবতার সেবায় নিয়োজিত করার জন্য হাতে নাতে কাজ শিখানো হয়। এখান থেকে সরাসরি দেশ বিদেশে ট্রেনিং প্রাপ্ত উচ্চ পর্যায়ের নির্বাহীদের কাছ থেকে কাজ সম্পর্কে ধারণা পেয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। গ ) উপরের উদ্দীপকে হাতে নাতে কাজ শিখানো বলতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? আলোচনা কর। ৩ উদ্দীপকে স্কাউটদের প্রশিক্ষণ পদ্ধতিটি কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি হওয়া যুক্তিযুক্ত বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ৪ নিকুঞ্জ মডেল কলেজের ছাত্র-ছাত্রীরা বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার জন্য সকলে মিলে সমানভাবে চাঁদা দিয়ে তহবিল গঠন করে। তাদের প্রদত্ত চাঁদায় তহবিলে সংকুলান না হওয়ায় তাদের আবেদনের প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ কলেজের ফান্ড হতে কিছু অর্থ যোগান দেয়। ফলে তারা সফল ভাবে শিক্ষা সফর সম্পূর্ণ করতে পেরেছে। গ) উপরের উদ্দীপকে ছাত্র-ছাত্রীরা কোন ধরনের তহবিল হতে অর্থ সংগ্রহ করেছে ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে সকলে সমান ভাবে চাঁদা দিয়ে ব্যবস্থাপনার কোন নীতির প্রতি সমর্থন করা হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ৪ ০৩. নিকুঞ্জ মডেল কলেজের ছাত্র-ছাত্রীরা বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার প্রাক্কালে বার্ষিক শিক্ষা সফর উত্যাপন কমিটির সদস্য সচিব প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একত্রিত করে শিক্ষা সফর সফল ও সুশৃঙ্খল ভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে একটি কমিটি করে উক্ত কমিটির সকল সদস্যদেরকে ছোট ছোট দলে ভাগ করে কার কি কাজ তা জানিয়ে দিয়ে তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিলেন। গ) উপরের উদ্দীপকে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে ব্যবস্থাপনার কোন নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেওয়া বলতে ব্যবস্থাপনার কোন কাজের যথার্থতা তুলে ধরা হয়েছে ? তোমার মতামত দাও। ৪ ০৪.নিকুঞ্জ মডেল কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে যাওয়ার কথা ভাবছেন। শ্রেণি শিক্ষক কখন, কোথায়, কিভাবে যাওয়া হবে, কত খরচ হবে তা ঠিক করে দিলেন। কিন্তু তাদের যাত্রা সকাল ৭টায় নির্দিষ্ট করা থাকলেও রওনা হতে সকাল ৮ টা বেজে যাওয়ায় যাত্রপথে ট্রাফিক জ্যামে পড়ে নির্দিষ্ট সময়ে তারা গন্তোব্যে পৌঁছতে অসমর্থ হয়। গ) উপরের উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে নিদিষ্ট সময়ে গন্তোব্যে পৌঁছতে না পারার কারনে কোন নীতির ব্যাত্যয় ঘটেছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ৪