দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৪৫
আজ ৮ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার: বৃহস্পতি ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও সাহসী। অনুসন্ধিত্সা প্রবল। নতুন ও অভিনবত্বের প্রতি আর্কষণ রয়েছে। রসবোধও প্রখর। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ জীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করতে পারেন। তবে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আকস্মিক প্রতিকূলতা মাঝে মাঝে যাত্রাপথকে বিঘ্নিত করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাষ্ট্রনায়ক লেনিন, ভ্লাদিমির নভোকভ, ইমানুয়েল কান্ট, ইয়াহুদি মেনুহিন, জোবায়দা গুলশান আরা, বিজ্ঞানী রবার্ট ওপেন হেইমার, রসায়নবিদ ডোনাল্ড জেমস ক্রাম, সাংবাদিক রফিকুজ্জামান, শব্দ সৈনিক শহীদুল ইসলাম। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বিশেষ কোনো কাজের জন্য সম্মানিতবোধ করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে আপনজনদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কাজকর্মে সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। আজ আপনার নামে দুর্নাম রটতে পারে। চোখ-কান খোলা রেখে কাজ করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক মন্দা ধীরে ধীরে কেটে যাবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পাবিবারিক কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। এ ধরনের অসুখ থেকে সতর্ক হওয়া ভালো। উদাসীনতার জন্য পরিবারিক শান্তি ক্ষুণ্ন হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ প্রণয় সংক্রান্ত ব্যাবপারে সর্তকতা অবলম্বন করুন। অন্যথায় কোনো দুর্নামের সম্মুখীন হবেন। আর্থিক সমস্যায় ভুগতে পারেন। আর্থিক ব্যাপারে কারো উপর নির্ভর করা ঠিক হবে না। ঘরে কোনো মূল্যবান দ্রব্য নষ্ট হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে ধরনের চেষ্টা সফল না হবার সম্ভাবনাই বেশি। তবুও আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আপনজনদের সাথে বিরোধে জড়ানো ঠিক হবে না। রাগ ও জেদ সংবরণ করুন। অকারণ তর্ক এড়িয়ে চললে ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন। প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কোনো সন্তানের জন্য উদ্বিগ্ন হতে পারেন। বিদেশ যাত্রা প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পরে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী কোনো আপনজন দেশে ফিরতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগ দিন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। লেনদেন সতর্কতা অবলম্বন করুন। কাজকর্মে কিছু ভুল হতে পারে। যে কোনো কাজ সতর্কতার সাথে করুন। ব্যবসা সম্প্রসারণ সহজ হতে পারে। পাওনা টাকা আজ ঠিকমত আদায় নাও হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সাংস্কৃতিক কর্মে জড়িতদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো পরিকল্পনা সফল হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা ও কাজের চাপ বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন। অনেকের প্রশংসা ও সহানুভূতি পাবেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা আশা করতে পারেন।