রণবীর-দীপিকার জওয়ানি

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৯:২৪
রণবীর-দীপিকার নতুন ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র প্রচ্ছদ প্রকাশের পর থেকেই অনেকটা হিট হয়ে গেছে ছবিটি। তারপর যখন ‘বালাম পিচকারি’ গানটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয় তখন থেকেই অডিও টপচার্টে চলে আসে। তারপর প্রকাশ হলো ‘বদতমিজ দিল’ গানটি, এই গানটি প্রচার শুরু হওয়ার পর থেকে আরও বেশি হিট হয়ে যায় ছবিটি। এখন বলিউড টপচার্টের প্রথম ৩টি গানই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির। আগামী ৩১ মে ছবিটি মুক্তি পাবে। আর ছবিটি মুক্তির আগে এত প্রত্যাশার একমাত্র কারণ রণবীর-দীপিকা। কেননা, বলিউডের তাদের দু’জনার প্রেমের সম্পর্ক নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। যদিও তারা নিজেদের সম্পর্ককে একেবারে বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করছেন।