৩৫ দিনের ট্যুরে কক্সবাজারে নিরব

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৯:২৫
টানা ৩৫ দিনের ট্যুরে কক্সবাজার রয়েছেন নিরব। ৪টি ছবির শুটিংই চলছে কক্সবাজারে। জাকির খানের ‘চার অক্ষরের ভালোবাসা’, ও ‘রাঙা মন’, রয়্যাল অনিকের ‘গেম’, ও ওয়াকিল আহমেদের ‘লাভ ইন কোরিয়া’—এই চারটি ছবির গল্পে শুটিংয়ের জন্য কক্সবাজারের লোকেশন সিলেক্ট থাকায় নিরবের শিডিউল মিলিয়ে সবকটি ছবির ইউনিটই এখন কক্সবাজারে অবস্থান করছে। নিরব বলেন, ‘পুরো ৩৫ দিনের ট্যুরে কক্সবাজার এসেছি। তারপরও শুটিং করে বেহাল অবস্থা, কাজ শেষই হচ্ছে না। এই ৪টি ছবির শুটিং শেষ করে আগামী ২৬ এপ্রিল ঢাকায় ফিরব। এদিকে আবার ‘অন্তরে অন্তরে’ ছবির পুরো টিম কক্সবাজারে অবস্থান করছে। তারাও লোকেশন খুঁজছে। খুঁজে পেলে হয়তো ‘অন্তরে অন্তরে’-এরও শুটিং করে ফেলব।’