জন্মদিন

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৯:২৬
ইয়ানা গুপ্তা :বলিউডের মডেল-অভিনেত্রী। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। নিজের ক্যারিয়ারের শুরুটা তিনি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েই শুরু করেন। তারপর ‘এক আজনবী’ চলচ্চিত্রসহ একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেন। তবে ২০১০ সালে তিনি গোপন কিছু ফটোসেশনের মধ্য দিয়ে বলিউডে ব্যাপকভাবে সমালোচিত হন। সর্বশেষ তিনি ‘মার্ডার-২’-এর একটি গানে পারফর্ম করেন।