গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৯:৩২
এমনিতেই দিনের প্রখর রোদের মাঝে একটানা ঘণ্টা চারেক দৌড়ে শ’ খানেক কিলোমিটার পাড়ি দেওয়া সহজ কথা নয়। তার উপর এই কাজটি যদি করতে হয় কাঁধে কয়েক কেজি ওজনের বোঝা নিয়ে তাহলে সেটি আরও কঠিন হয়ে দাঁড়ায়। যদিও কঠিন এই কাজটি সবার চেয়ে কম সময়ে করেই সম্প্রতি গিনেজ বুকে নাম লিখিয়েছেন জাপানের তরু সাকুরাই নামের এক ক্রীড়াবিদ। এ বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়া টোকিও ম্যারাথনে তরু সাকুরাই নামের এই ব্যক্তি তার ব্যাকপ্যাকে ৬০ পাউন্ড বা ২৭.২ কেজি ওজন বয়ে নিয়ে মাত্র (!) ৪ ঘণ্টা ৩৯ মিনিট ৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করে এ ধরনের বোঝা নিয়ে সবচেয়ে দ্রুত ম্যারাথন শেষ করার রেকর্ড গড়েন।