ভারতে ৫ বছর বয়সী শিশুর ধর্ষক গ্রেফতার

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
ভারতে ৫ বছর বয়সী শিশুর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। নয়াদিল্লি ও বিহারের যৌথ গোয়েন্দা দল অভিযান চালিয়ে বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে ৭০ কিলোমিটার দূরের এক গ্রাম থেকে শনিবার তাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম মনোজ কুমার (২৫)। সে শুক্রবার ট্রেনযোগে নয়াদিল্লি থেকে পালিয়ে চিকনওটা গ্রামে শ্বশুরের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ বলেছে, অভিযুক্ত সোমবার রাজধানী নয়াদিল্লির এক নিম্ন মধ্যবিত্ত এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে ৪৮ ঘন্টা এক ঘরে আটকে রাখে। এসময়ে সে তাকে ধর্ষণ করে ও নিপীড়ন চালায়। পুলিশ পরে আশংকাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে হাসপাতালে তার চিকিত্সা চলছে। উদ্ধার অভিযান শেষে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক রবীন্দ্র কুমার একে বীভত্স ও জঘন্যতম কাজ হিসেবে বর্ণনা করেন। অভিযুক্তের বিচার রাজধানীতে করার কথা উল্লে¬খ করে তিনি বলেন, যতো তাড়াতািড়ি সম্ভব তার শাস্তির ব্যবস্থা করা হবে।